চট্টগ্রাম জেলার মীরসরাইয়ে পাহাড় ও নদী ঘেরা গ্রামে দুনিয়ার আলো দেখান আমার পরম প্রিয় আম্মাজান নুর বেগম। আমার বাবা মরহুম কামাল উদ্দিন পেশায় ছিলেন বাংলাদেশ সরকারের বন বিভাগে কর্মরত। এই সুবাদে ঘরও বাঁধলেন পাহাড়ে। ওই থেকে আমার পাহাড়ে থাকা। দেশের বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় লেখালেখির গলিপথ ঘুরতে এসে আটকে পড়লাম সমাজের আয়না সাংবাদিকতায়। কবিতা, ছোটগল্প, স্মৃতিকথা ও ভ্রমণ লিখতে আনন্দ পাই। পড়ালেখার পাঠ চুকিয়ে এখন ডেইলি স্টার সেন্টারে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদে গবেষণা সহযোগী হিসেবে কাজ করছি |
